প্রথম ওয়ানডেতে থাকছেন না পন্টিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হয়ে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হার দিয়ে শুরু করেছে এবারের মৌসুম। কাল বুধবার মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া। কিন্তু সে ম্যাচে দলে থাকছেন না অধিনায়ক রিকি পন্টিং। দাদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাসমানিয়ায় ছুটিতে যাচ্ছেন তিনি। পন্টিংয়ের অনুপস্থিতিতে কাল অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মাইকেল ক্লার্ক।এদিকে কাল অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে অফ স্পিনার জাভিয়ের ডোহার্টি। দীর্ঘদিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে চমত্কার পারফরম্যান্স করলেও দলে জায়গা হচ্ছিল না তাঁর। কাল মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ক্রিকইনফো।