প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র পাঁচ দিন আগেই লর্ডসে টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব খুইয়েছে ইংল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটাও হুমকির মুখে। কাল কার্ডিফে হেরে গেলেই সেই একই শত্রু দক্ষিণ আফ্রিকার হাতেই তুলে দিতে হতো কালই হাতে পাওয়া ওয়ানডে শিল্ডটি। পাঁচ ম্যাচের প্রথম ওয়ানডেটি কাল হয়েছে পরিত্যক্ত। বৃষ্টির কবলে পড়ে খেলা হয়েছে মাত্র ৩৩টি বল। আপাতত ২৮ আগস্ট পর্যন্ত তাই এক নম্বর থাকছে অ্যালিস্টার কুকের দলই। ওই দিন সাউদাম্পটনে হেরে গেলে তিনে নেমে যাবে ইংলিশরা।বৃষ্টিতে এমনিতেই ২৪ ওভারের হয়ে গিয়েছিল কালকের ম্যাচটি। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান এবি ডি ভিলিয়ার্স। ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিক দল ৩৭ রান তোলার পরই শেষ ম্যাচ। ওয়েবসাইট।