প্রথম ওয়ানডেতে তারকাশূন্য ভারতীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অথচ এই ম্যাচে দেখা যাবে না শচীন টেন্ডুলকার, জহির খান, হরভজন সিং, প্রজ্ঞান ওঝার মতো কিছু ভারতীয় তারকা খেলোয়াড়কে। কারণ প্রথম ম্যাচে তাঁদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচক কমিটি।অন্যদিকে ইনজুরির কারণে দলের বাইরে থাকা বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও ইশান্ত শর্মার মতো দক্ষ খোলোয়াড়কেও দেখা যাবে না এই ম্যাচে। স্বভাবতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুলনামূলক দুর্বল ভারতকেই দেখতে পাবে দর্শকরা। এপি