প্রথম ওয়ানডের টিকিট শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিট নিয়ে চলছে হাহাকার। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও বেশির ভাগ মানুষকেই টিকিট না পেয়ে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আসনসংখ্যা যে মাত্র ২৫ হাজার!
এদিকে, সিরিজের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জানিয়েছে, ২৯ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। রাজধানী ঢাকায় ইউসিবিএলের ছয়টি শাখার পাশাপাশি (মতিঝিল, গুলশান, সোনারগাঁও, ধানমন্ডি, নয়াবাজার ও মিরপুর) নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি হচ্ছে।
এদিকে, ইউসিবিএল সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩০ অক্টোবর।