প্রথম গর্ব প্রথম লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাবালালাশাবালালা নামটার মধ্যেই একটা ছন্দ আছে। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই সকার সিটি স্টেডিয়ামের হাজার হাজার আফ্রিকানকে ছন্দেই মাতালেন শাবালালা। সতীর্থদের নিয়ে দারুণ ছন্দে নেচে মাতাল করে তুললেন স্টেডিয়াম। তার আগে নিজের নামটা লিখিয়ে ফেললেন ইতিহাসে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম গোলটি করেছেন তিনি। স্বাগতিকদের উল্লাসে মাতিয়ে দিয়ে ৫৩ মিনিটে বল জড়িয়ে দিয়েছিলেন মেক্সিকোর জালে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা না জিতলেও শাবালালার একটা ‘জয়’ হলো বৈকি!দক্ষিণ আফ্রিকা নিন্দুকের মুখে ছাই দিয়ে প্রথম পর্ব পার হতে পারবে কি না, সে নিয়ে তর্ক হতে পারে। কিন্তু বিশ্বকাপ যে কদিন চলবে, শাবালালার নাম তো থাকবে! ওয়েবসাইট। লোডেইরোবিশ্বকাপ শুরুর আগে অনেকেই অনুমান করেছিলেন, পারফরম্যান্স দিয়ে তিনি আলোচনায় থাকবেন। তা নিকোলাস লোডেইরো আলোচনায় এলেন বৈকি, কিন্তু এলেন লজ্জার এক খবর হয়ে। আফ্রিকান বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। উরুগুয়ের তরুণ তারকাদের একজন লোডেইরো ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন ৬৩ মিনিটে। ৩ মিনিট পরই দেখেন প্রথম হলুদ কার্ড। ৮১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েই বেরোতে হলো লোডেইরোকে। লোডেইরো অবশ্য ম্যারাডোনার কথা মাথায় রাখতে পারেন। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে লাল কার্ড দেখেছিলেন তিনিও। সেটা দলের শেষ ম্যাচে আর লোডেইরো দেখলেন প্রথম ম্যাচে, পার্থক্য এই যা! ওয়েবসাইট।