প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড সফরের প্রথম ম্যাচে ৭১ রানে জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সাকিবরা। সাকিব আল হাসান ৫৭, জিয়াউর রহমান ৪০ এবং তামিম ইকবালের ৩১ রানের ওপর ভর করে এ রান তোলে মুশফিক বাহিনী। ১৯১ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্পিনে ব্যাটিংয়ে ধস নামে আয়ারল্যান্ডের। পুরো ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান তোলে স্বাগতিকরা।ইলিয়াস সানি ৪ ওভারে ১৩ রানে ৫ উইকেট এবং আব্দুর রাজ্জাক ৪ ওভারে ৯ রানে নেন ২ উইকেট। পরে দুই ম্যাচ ২০ ও ২১ জুলাই।তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল ওপেনিংয়ে নেমে প্রথম ৫ ওভারে ৩৫ রান তোলে। মোহাম্মদ আশরাফুল সাজ ঘরে ফেরার আগে করেছেন ১৩ বলে ১৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৫৯ রান তোলেন। দলীয় ৯৪ রানে ৩১ বলে ৩১ রান করে আউট হন তামিম। দলের ১১৪ রানের সময় ৩৩ বলে ৯ চারে ৫৭ রানে সাজঘরে ফেরেন সাকিব। জিয়াউর রহমান ১৭ বলে ৫ ছক্কায় ৪০ এবং নাসির হোসেন ৬ বলে ৮ রান করেন। তারা দুজনেই অপরাজিত ছিলেন। এছাড়াও দলনায়ক মুশফিকুর রহিম করেছেন ৫ বলে ৬ এবং সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ১৫ বলে ২৩। বৃষ্টির কারণে বেলফাস্টে নির্ধারিত সময়ের কিছু পরে খেলা শুরু হয়। বাংলাদেশ গত সোমবার দুটি প্রস্তুতি ম্যাচেই জিতে সফরের শুরুটা ভালোই করে।এই সফর শেষে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষেও একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়েবসাইট।