প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো সিরিজের জন্য ১৬ সদস্যের দল নিয়ে এসেছে ইংল্যান্ড। আর শুধু প্রথম টেস্টের জন্যই অস্ট্রেলিয়া ঘোষণা করল ১৭ সদস্যের দল। এ সপ্তাহের শেফিল্ড শিল্ডের ম্যাচগুলোর পারফরম্যান্স দেখার পর প্রথম টেস্টের আগে অবশ্য দল নামিয়ে আনা হবে ১২ বা ১৩ জনে। দলে চমক বলতে কদিন আগে ওয়ানডে অভিষেকে ৪ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টির ডাক পাওয়া আর ওপেনার ফিলিপ হিউজের বাদ পড়া।ফর্মের জন্য লড়তে থাকা মাইক হাসি ও মার্কাস নথকে রাখা হবে কি না—অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল নিয়ে মূল আকর্ষণ ছিল এটাই। দুজনকেই রাখা হয়েছে দলে। তবে ঘরোয়া ক্রিকেটে যে দুজনের পারফরম্যান্সে হাসি-নর্থের জায়গা নড়বড়ে হয়ে গেছে, সেই উসমান খাজা ও ক্যালাম ফার্গুসনও জায়গা পেয়েছেন। হয়তো হাসি-নর্থকে এটা বুঝিয়ে দিতেই যে পারফর্ম না করলেই নেমে আসবে খড়্গ। সর্বশেষ টেস্ট ইনিংসেও অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেছেন হিউজ। তবে দুই ওপেনার সাইমন ক্যাটিচ ও শেন ওয়াটসনের জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই বলেই হয়তো রাখা হয়নি বাঁহাতি হিউজকে। দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার রায়ান হ্যারিস ও পিটার সিডল। হরিজ-ডোহার্টি ছাড়াও দলে আছেন স্পিনিং অলরাউন্ডার স্টিভ স্মিথ। তবে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ ইঙ্গিত দিয়েছেন, একাদশে থাকবেন হরিজই। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া দল: সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসন, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মার্কাস নর্থ, উসমান খাজা, ক্যালাম ফার্গুসন, ব্র্যাড হাডিন, স্টিভেন স্মিথ, মিচেল জনসন, নাথান হরিজ, জেভিয়ার ডোহার্টি, রায়ান হ্যারিস, পিটার সিডল, বেন হিলফেনহস, ডগ বলিঞ্জার।