প্রথম টেস্টে শুরুটা ভালোই হলো পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিসি স্পিরিট অব ক্রিকেট সিরিজের প্রথম টেস্টে ভালোভাবেই শুরু করেছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ২২১ রান। লর্ডসে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদী। ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই ৫১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর মাইকেল ক্লার্ক ও সাইমন ক্যাটিচ তৃতীয় উইকেট জুটিতে ১২০ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু টানা দুই ওভারে ৩টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিপর্যয়ের মুখে ফেলে দেন মোহম্মদ আসিফ। দলীয় ১৭১ রানের মাথায় ব্যক্তিগত ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ক্লার্ক। ১ ওভার পর ৮০ রান করে ফিরে যান ক্যাটিচও। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন ব্যাট করছেন মাইক হাসি ও বেন হিলফেনহস।