প্রথম তিন ম্যাচের বাইরে প্রাভিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরিতে আছেন প্রাভিন কুমার। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে খেলতে পারবেন না ভারতীয় এই পেসার।এর আগে প্রাভিনের এক ম্যাচ বাইরে থাকার খবর দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব পাওয়া বীরেন্দর শেবাগ। তিনি বলেছিলেন, ‘প্রাভিন সামান্য ইনজুরিতে আছে। প্রথম ম্যাচে খেলতে পারবে না ও। আশা করছি, দ্বিতীয় ম্যাচেই ওকে ফিরে পাব আমরা।’প্রাভিনের বদলে ফাস্ট বোলার মিথুনকে দলে এনেছেন নির্বচকেরা। ভারতীয় পেস আক্রমণে এ ছাড়া থাকবেন বিনয় কুমার, উমেশ যাদব ও বরুণ অ্যারন। ওয়েবসাইট।