প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়ন টেস্টে মাত্র ১৮০ রানেই গুটিয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কার প্রথম ইনিংস। জবাবে প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৯০ রান। উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ৬১ রান করে আউট হন। দিনের খেলা শেষ হওয়ার সময় রুডলফ ২৭ ও ডেল স্টেইন ০ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ৯০ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। এর আগে শ্রীলঙ্কার এত অল্প রানে গুটিয়ে যাওয়ার নেপথ্যে ছিল স্বাগতিকদের পেস আক্রমণ। ডেল স্টেইন ও ভারনন ফিলান্ডারের আক্রমণে দিশেহারা হয়ে পড়েন লঙ্কান ব্যাটসম্যানরা।তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই সফলতা পায় স্বাগতিকেরা। স্টেইনের বলে দলীয় ১১ রানে তিলকরত্নে দিলশানের উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দলীয় সংগ্রহে আর এক রান যোগ হতেই বিদায় সাঙ্গাকারারও। নিজেদের প্রথম ইনিংস ১৮০ রান পর্যন্ত টেনে নিতে সক্ষম হন ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার হয়ে ম্যাথুস ৩৮, সামারাবীরা ৩৬, পারানাভিতানা ৩২ ও জয়াবর্ধনে ৩০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিলান্ডার পাঁচটি ও স্টেইন চারটি উইকেটে শিকার করেন। ওয়েবসাইট।