প্রথম দিনটি দুই দলেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন ও সাইমন ক্যাটিচ তুলেছেন ৯৯ রান। বলার অপেক্ষা রাখে না, ব্যাঙ্গালোর টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ারই হওয়ার কথা। তবে দিনটা ছিল স্বাগতিকদেরও। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৫ রান, কিন্তু ভারতীয় স্পিনারদের জাদুতে সফরকারীদের হারাতে হয়েছে পাঁচটি উইকেট।সাধারণত টেস্টের শেষের দিকে গিয়ে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। এদিক থেকে ব্যাঙ্গালোর টেস্টকে ব্যতিক্রমই বলতে হবে। প্রথম দিনের পাঁচটি উইকেটের মধ্যে পেসাররা পেয়েছেন মাত্র একটি, আর সৌভাগ্যবান সেই বোলারের নাম জহির খান।ওয়াটসন-ক্যাটিচের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়াকে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। তবে দলীয় ৯৯ রানে ব্রেক থ্রু এনে দেন হরভজন সিং। ৪৩ রান করা ক্যাটিচ সাজঘরে ফেরার পর দারুণ খেলেছেন রিকি পন্টিংও। সুরেশ রায়নার শিকারে পরিণত হওয়ার আগে অসি অধিনায়ক সংগ্রহ করেন ৭৭ রান। মাঝে ব্যক্তিগত ৫৭, ১৪ ও ৩৪ রানে ফিরে গেছেন যথাক্রমে শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক ও মাইক হাসি।আলোক স্বল্পতার কারণে দিনের পুরো খেলা হয়নি। ৮৫.৫ ওভারের পর খেলা প্রাথমিকভাবে বন্ধ হয়, শেষ পর্যন্ত সেখানেই দিনের খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। মার্কাস নর্থ ৪৩ ও টিম পেইন ৮ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন হরভজন সিং। এ ছাড়া জহির খান, সুরেশ রায়না ও ওঝা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।—ক্রিকইনফো।