প্রথম দিনটি বিজেএমসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৮তম জাতীয় সাইক্লিং। প্রথম দিনে আধিপত্য দেখিয়েছে বিজেএমসি দল। কাল ১০টি ইভেন্ট হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাত্র পাঁচটি ইভেন্ট শেষ করতে পেরেছে আয়োজকেরা। দুটি ইভেন্টে সোনা জিতেছে বিজেএমসি। ছেলেদের ৪০ কিলোমিটার মাস স্টার্টে সোনা জিতেছেন বিজেএমসির স্বপন আলম। পুরুষ দলগত ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টেরও সোনা জিতেছে মুক্তাদির আল হাসান, স্বপন আলম, ইয়াসিন হোসেন, মাসুদ রানাদের নিয়ে গড়া বিজেএমসি দল। মেয়েদের ১২ কিলোমিটার মাস স্টার্টে সোনা সেনাবাহিনীর শিল্পী খাতুনের। ছেলেদের এলিমিনেশন রেসের সোনা নড়াইলের জাহিদুল ইসলামের, মেয়েদের বিভাগে আনসারের চিংবাই মারমার।