প্রথম দিনে অতিসতর্ক উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনসিংটন ওভালের উইকেট মন্থর, তার চেয়েও মন্থর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং!ক্রিকেট-বিশ্বে চলছে আইপিএলের ডামাডোল। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াও গত তিন সপ্তাহে খেলেছে ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সিরিজ। কিন্তু ব্রিজটাউনে প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিল শুরু হয়ে গেছে টেস্ট ক্রিকেট। ক্রেইগ ব্রাফেট ছোট্ট ক্যারিয়ারে এর মধ্যেই শম্বুকগতির ব্যাটিংয়ের জন্য বিখ্যাত (!) হয়ে গেছেন। আড্রিয়ান বারাথ, ড্যারেন ব্রাভোর মতো সহজাত স্ট্রোকমেকাররাও পরশু পাল্লা দিলেন ব্রাফেটের সঙ্গে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৭৩ ওভারে উইন্ডিজ তুলেছে ১৭৯, ওভারপ্রতি আড়াই রানের কম।ক্যারিবীয়রা অবশ্য বলতে পারে, টেস্ট ক্রিকেট তো এমনটাই হওয়ার কথা! তা ছাড়া ড্র-ই যাদের কাছে হবে জয়ের সমান, তারা তো চাইবে নিরাপদেই হাঁটতে। ৭৩ ওভারে মাত্র ৩ উইকেট হারানোয় তাই প্রথম দিন শেষে স্বস্তিতেই থাকার কথা ড্যারেন স্যামির। কৃতজ্ঞ থাকতে পারে তারা অস্ট্রেলিয়ান ফিল্ডারদের কাছেও। দীর্ঘক্ষণ একপ্রান্ত আগলে রাখা ব্রাফেটের দুটি ক্যাচ পড়েছে, কার্ক এডওয়ার্ডসের একটি। ঘরের মাঠে প্রথম টেস্টের প্রথম দিনটায় অবশ্য দারুণ ব্যাট করেছেন এডওয়ার্ডস। ক্রিকেট-বিশ্বের কাছে বারবাডোজের অন্যতম সেরা দুই উপহার স্যার গারফিল্ড সোবার্স ও স্যার এভারটন উইকস ছিলেন গ্যালারিতে। ঘরের ছেলের ব্যাটিং নিশ্চয়ই আনন্দ দিয়েছে দুই গ্রেটকে। মন্থর উইকেটেও এডওয়ার্ডস খেলেছেন দারুণ কিছু ড্রাইভ। যেভাবে আউট হলেন তাতে অবশ্য যথেষ্টই হতাশ হওয়ার কথা। পার্টটাইম লেগ স্পিনার ডেভিড ওয়ার্নারের শর্ট বলে ফিরতি ক্যাচ দিয়ে! টেস্টে এটিই ওয়ার্নারের প্রথম উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয়!অস্ট্রেলিয়া ৩ উইকেট পেয়েছে তিন সেশনে। প্রথম সেশনের একমাত্র সাফল্য বারাথ। এই ওপেনার খেলছিলেন ভালোই, কিন্তু ফাঁদে পা দিলেন। শর্ট লেগ আর দুটি স্কয়ার লেগ রেখে রায়ান হ্যারিস এলেন রাউন্ড দ্য উইকেটে, প্রথম বলেই বাউন্সার। হুক করার লোভ সামলাতে না ব্যাকওয়ার্ড স্কয়ারে ধরা। ব্রাফেটের চার ঘণ্টার লড়াই শেষ হয়েছে সিডলের বলে ম্যাথু ওয়েডকে প্রথম টেস্ট ক্যাচ উপহার দিয়ে। ১০ ও ৪৪ রানে দুবার জীবন পেয়ে চতুর্থ টেস্ট ফিফটি ছুঁয়েছেন ১৬৩ বলে! চার টেস্ট ফিফটির একটিতেও আবার পার হতে পারেননি ৬০। ওয়েবসাইট।সর্বশেষদ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩৯০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল ৮০ ও কেমার রোচ ১০ রানে ব্যাট করছিলেন।