প্রথম দিনে উষাই 'চ্যাম্পিয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে জাতীয় দলের হয়ে অনুশীলন করছিলেন ওঁরা। মাঠ থেকেই সারোয়ার-মিমোদের ডেকে নিয়ে কাল হকির দলবদলের আনুষ্ঠানিকতা সারলেন উষা কর্মকর্তা রফিকুল ইসলাম কামাল l প্রথম আলো
মাঠে জাতীয় দলের হয়ে অনুশীলন করছিলেন ওঁরা। মাঠ থেকেই সারোয়ার-মিমোদের ডেকে নিয়ে কাল হকির দলবদলের আনুষ্ঠানিকতা সারলেন উষা কর্মকর্তা রফিকুল ইসলাম কামাল l প্রথম আলো

দুপুর গড়াতে না-গড়াতেই অন্য চেহারায় হকি ফেডারেশন। সুনসান ফেডারেশনের বারান্দা হয়ে উঠল কোলাহলমুখর। খেলোয়াড়, কর্মকর্তা, পুলিশ, গণমাধ্যমকর্মী ও ক্লাব সমর্থকদের ভিড়ে গিজগিজ করছিল ফেডারেশন। বহুপ্রতীক্ষিত দলবদল ঘিরে ফেডারেশনে ছিল উৎসবের আবহ। বিকেলে ব্যান্ড পার্টিসহ ঘোড়ার গাড়িতে এলেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। সন্ধ্যায় কর্মকর্তাদের হাত ধরে ফেডারেশনে চ্যাম্পিয়ন উষা ক্রীড়াচক্রের আগমন।
প্রিমিয়ার লিগের ১২টি দলের মধ্যে কাল দলবদল-প্রক্রিয়া সেরে ফেলেছে উষা, সোনালী ব্যাংক, অ্যাজাক্স, সাধারণ বীমা, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। উষা এবার নিয়েছে জাতীয় দলের আট খেলোয়াড়কে—সারোয়ার হোসেন, কৃষ্ণ কুমার, খোরশেদ আলম, হাসান যুবায়ের নিলয়, পুষ্কর খীসা মিমো, রাতুল আহমেদ, আবু সাইদ নিপ্পন ও রেজাউল করিম বাবুকে। সোনালী ব্যাংকে যোগ দিয়েছেন জাতীয় দলের দুই খেলোয়াড়—বেলাল হোসেন ও রাব্বি সালেহীন। এই দলের কোচ ও খেলোয়াড় হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশিকুজ্জামান। পাকিস্তান থেকে দলটি আনছে আতিক হোসেন ও রেজওয়ান জুনিয়রকে। দল নিয়ে বেশ আশাবাদী আশিকুজ্জামান, ‘এবার আমরা বেশ ব্যালান্সড দল গড়েছি। অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর হয়েছে দলটি। সেরা তিনটি দলের মধ্যে একটি হতে চাই আমরা।’ অ্যাজাক্সে খেলবেন জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া মনোয়ার হোসেন রাসেল, খালেদ হায়দার রাকিন। আবাহনীর অভিজ্ঞ খেলোয়াড় মুসা মিয়া এবার যোগ দিয়েছেন ওয়ারী ক্লাবে।