প্রথম দিনে ম্যাকিন্টশের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল হতাশা দিয়ে। তবে ম্যাকিন্টশের সেঞ্চুরির সুবাদে শেষ পর্যন্ত কিউইদের সেই হতাশা আর থাকেনি। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে সফরকারী নিউজিল্যান্ড।দলীয় চার রানেই ম্যাককালাম নেই! শুরুতেই দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানের সাজঘরে ফেরাটা নিউজিল্যান্ডের জন্য হতাশারই ছিল। কিন্তু দিন শেষে সব হতাশা মুছে স্বস্তি এনে দিয়েছেন ম্যাকিন্টশ ও গাপটিল। দ্বিতীয় উইকেটে ১৪৭ রানের জুটি গড়ে এ দুজন ভারতীয় বোলারদের একেবারে হতাশায় ডুবিয়ে ছাড়েন। দলীয় ১৫১ রানে দ্বিতীয় উইকেটটি হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৮৫ রানে ওঝার শিকার গাপটিল। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি মিস! তাই বলে মিস করেননি ম্যাকিন্টশ। জহির খানের শিকারে পরিণত হওয়ার আগে এই উদ্বোধনী ব্যাটসম্যান ঠিকই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।ব্যক্তিগত ১০২ রানে ম্যাকিন্টশ ফেরার আগে টেইলর আউট হন ২৪ রানে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ২২ রানে অপরাজিত ছিলেন রেইডার। উইকেটরক্ষক হপকিন্স তখনো রানের খাতা খুলতে পারেননি। প্রথম দিনে ভারতের হয়ে জহির খান দুটি এবং শ্রীশান্ত ও ওঝা একটি করে উইকেট নেন।—ক্রিকইনফো