প্রথম দিনেই অসহায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজহার আলী ও উমর আকমল মাটি কামড়ে দাঁড়িয়ে না থাকলে কী যে হতো! সেন্ট কিটস টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হকের মনে প্রসঙ্গটা ঘোরাফেরা করাটাই স্বাভাবিক।আগের টেস্টে হার। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের চোখে যখন সমতায় ফেরার স্বপ্ন, সেই স্বপ্নের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট-মিডিয়াম বোলার রবি রামপলের আঘাত। সেই আঘাতটা এতটাই গুরুতর যে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহে ১৮০ রান, পতন হয়েছে ছয়টি উইকেটের। ভাগ্যিস, বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ হয় ৭৩.২ ওভারে। পুরো ওভার খেলা হলে পাকিস্তানের ইনিংসটা গুটিয়ে যেতে পারত কালই!টানা তিন ওভারে তিন উইকেট—রামপলের আঘাতে দলীয় মাত্র ২৪ রানেই তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে পাকিস্তান। দলীয় ৭৪ রানে নেই চতুর্থ উইকেটও। এরপরই পাকিস্তানের আশীর্বাদ হয়ে দেখা দেয় আজহার-আকমলের ৯৩ রানের জুটি। সাজঘরে ফেরার আগে আকমল করলেন ৫৬ রান, আর আজহার ৬৭। প্রথম দিনের অসহায়ত্বের মধ্যেও একটু আত্মবিশ্বাস পেতেই পারে পাকিস্তান! ওয়েবসাইট।