প্রথম দিনেই অসহায় ভারত
পার্থ টেস্টের প্রথম দিনেই অসহায় হয়ে পড়েছে সফরকারী ভারত। অসি বোলারদের ঝড়ের তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। জবাবে কোনো উইকেট না হারিয়েই ভারতীয় দলের রান প্রায় স্পর্শ করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪৯ রান। ডেভিড ওয়ার্নার ১০৪ ও এড কোয়ান ৪০ রানে অপরাজিত ছিলেন। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো পর্যন্ত ১২ রানে পিছিয়ে মাইকেল ক্লার্কের দল, হাতে রয়েছে সব কটি উইকেট।সকালে টস জিতে ভারতীয় দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্লার্ক। অসি অধিনায়কের লক্ষ্য ছিল, পেস আক্রমণে ভারতের ব্যাটিং অর্ডারকে ছিন্নভিন্ন করে দেওয়া। নিজের লক্ষ্যে পুরোপুরি সফল হয়েছেন ক্লার্ক।দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। শূন্য হাতে সাজঘরে ফেরেন বীরেন্দর শেবাগ। এরপর ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার খেলা খেলেছেন। ভারতীয় দলের উল্লেখযোগ্য স্কোর বলতে বিরাট কোহলির ৪৪ এবং গৌতম গম্ভীর ও ভিভিএস লক্ষ্মণের ৩১ রান। ভারতীয় ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালিয়ে হিলফেনহাস ৪টি, সিডল ৩টি ও স্টার্ক ২টি উইকেট শিকার করেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:ভারত প্রথম ইনিংস: ১৬১কোহলি ৪৪, গম্ভীর ৩১, লক্ষ্মণ ৩১হিলফেনহাস ৪৩/৪, সিডল ৪২/৩অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৪৯/০ওয়ার্নার ১০৪, কোয়ান ৪০টস: অস্ট্রেলিয়া