মেলবোর্ন টেস্টের আগে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে লেখা জয়াবর্ধনের ফাঁস হওয়া চিঠিটিই সমস্যা তৈরি করল কি না, কে জানে। লংকান দলের ছন্নছাড়া ব্যাটিং দেখলে অন্তত সবার তেমনই মনে হতে পারে। টসে জিতে ব্যাট করতে নেমে ১৫৬ রানেই শেষ শ্রীলঙ্কা। জবাবে প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ থেকে মাত্র ৬ রানে পিছিয়ে আছে অসিরা। ৩৯ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৫০ রান। ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬২ রান।শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ সংগ্রহ কুমার সাঙ্গাকারার। তাঁর ৫৮ রানের ইনিংসটি যেন তাদের বাঁচিয়ে দিয়েছে বড় ধরনের লজ্জা থেকে। সাঙ্গাকারা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই অসি বোলারদের সামনে বুক চিতিয়ে লড়ে যেতে পারেননি। লংকান ব্যাটিংয়ের দুই স্তম্ভ তিলকরত্নে দিলশান ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আউট হয়েছেন যথাক্রমে ১১ ও ৩ রানে। সাঙ্গাকারার পর শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে প্রসন্ন জয়াবর্ধনের ব্যাট থেকে, ২৪। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ উইকেট তুলে নিয়েছেন মিচেল জনসন। দুটি করে উইকেট নিয়েছেন বার্ড, সিডল ও লায়ন।নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন এড কাওয়ান ও ডেভিড ওয়ার্নার। কাওয়ান করেন ৩৬ রান। ফিলিপ হিউজেস ফিরে যান মাত্র ১০ রান করে। তবে শেন ওয়াটসন ১৩ ও মাইকেল ক্লার্ক ২০ রানে অপরাজিত থেকে প্রথম দিনের বাকি সময়টা পার করে দেন নির্বিঘ্নে। শ্রীলঙ্কার প্রসাদ ও অ্যাঞ্জেলো ম্যাথুস তুলে নেন যথাক্রমে কাওয়ান ও ওয়ার্নারের উইকেট দুটি। সূত্র: রয়টার্স। সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা ১৫৬ (প্রথম ইনিংস)সাঙ্গাকারা ৫৮, প্রসন্ন জয়বর্ধনে ২৪মিচেল জনসন ৪/ ৬৩অস্ট্রেলিয়া ১৫০/৩ (৩৯ ওভার)ওয়ার্নার ৬২, ক্লার্ক ২০*, কাওয়ান ৩৬ম্যাথুস ১/৯