প্রথম দিনেই ওয়াটসনের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় মাত্র ১৩ রানেই সাজঘরে সাইমন ক্যাটিচ। ইনিংসের শুরুতেই জহির খানের আঘাতের আনন্দে যেন ভাসছিল গোটা গ্যালারি। তবে ভারতীয় সমর্থকদের এই আনন্দ দিন শেষে থেকেছে কি না প্রশ্ন থেকেই যায়। কারণ, শেন ওয়াটসনের অপরাজিত সেঞ্চুরিতে ততক্ষণে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ২২৪ রান।শুরুতেই ক্যাটিচের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ভিত্তিটা গড়ে দিয়েছেন শেন ওয়াটসন ও অধিনায়ক রিকি পন্টিং। এ দুজনের সাবলীল ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটের দেখা পাওয়ার জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে ১৫৪ রান পর্যন্ত! ব্যক্তিগত ৭১ রানে রানআউটের শিকার হন পন্টিং। অধিনায়কের বিদায়ের পর ওয়াটসনকে অবশ্য কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি। মাইকেল ক্লার্ক ১৪ ও মাইক হাসি ১৭ রানে করে সাজঘরে ফেরেন। জহির খানের বলে বোল্ড হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি মার্কাস নর্থ।সতীর্থরা একের পর এক উইকেট দিয়ে এলেও অস্ট্রেলিয়ার একপ্রান্ত আগলে রেখেছেন ওয়াটসন; দিনের শেষে এই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত আছেন ১০১ রানে। ওয়াটসনের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিনে ভারতের হয়ে তিনটি উইকেট লাভ করেছেন জহির খান।—ক্রিকইনফো