প্রথম দিনেই প্রথম চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপই মুম্বাইয়ে গড়েছে দারুণ এক কীর্তি। প্রথম ছয় ব্যাটসম্যানেরই পঞ্চাশ ছোঁয়া এই নিয়ে মাত্র পঞ্চমবার দেখল টেস্ট ক্রিকেট। এর মধ্যে চারজন ফিফটি ছুঁয়েছেন প্রথম দিনেই। ম্যাচের প্রথম দিনেই প্রথম চারজনের ফিফটি পাওয়ার এটি মাত্র নবম ঘটনা। ১৮৯৯ অ্যাশেজের ওভাল টেস্টে প্রথম এই কীর্তি গড়ে ইংল্যান্ড। ১১৮ করেছিলেন স্ট্যানলি জ্যাকসন, ১৩৭ টম হাওয়ার্ড, রণজিৎ সিংজি করেছিলেন ৫৪ আর সিবি ফ্রাই অপরাজিত ছিলেন ৫০ রানে। এবারের আগে সর্বশেষ এই কীর্তি দক্ষিণ আফ্রিকার, গত বছর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে। সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ, আলভিরো পিটারসেন করেছিলেন ৬৭, হাশিম আমলা ৮০ আর ৫৩ রানে অপরাজিত ছিলেন জ্যাক ক্যালিস।