প্রথম দুই ওয়ানডেতে নেই সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডান পায়ের শিনবোনে পাওয়া আঘাতের এমআরআই পরীক্ষা করতে ছুটেছিলেন কাল বিকেলেই। সাকিবের সেই পরীক্ষার রিপোর্টটা ভালো আসেনি বলেই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বিভব সিং। জানিয়ে দিয়েছেন, খুলনার প্রথম দুটি ওয়ানডেতে খেলতে পারছেন না এই অলরাউন্ডার।পরের ম্যাচগুলোতে তিনি খেলবেন কি না, সেটাও নিশ্চিত করে বলেননি বিভব। ঢাকায় কোনো বিশেষজ্ঞের সঙ্গে বসে সাকিবের এমআরআই রিপোর্ট নিয়ে পর্যালোচনার পরপরই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও।