প্রথম পর্বে পুরস্কার পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্র অনুষ্ঠানে মাসুদ আলম, আমের খান, সৈয়দ নঈমুদ্দিন, জানে আলম, হাসান ইমাম ও সেলিম খান
ড্র অনুষ্ঠানে মাসুদ আলম, আমের খান, সৈয়দ নঈমুদ্দিন, জানে আলম, হাসান ইমাম ও সেলিম খান

সনি র‌্যাংগস-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। প্রথম আলো র কার‌্যাংলয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ নঈমুদ্দিন ও সাবেক ফুটবলার আমের খান। এ সময় উপস্থিত ছিলেন সনি র‌্যাংগসের বিপণন ব্যবস্থাপক মো. জানে আলম, মোমেন্টামের মহাব্যবস্থাপক সৈয়দ হাসান ইমাম, প্রথম আলো র বার্তা সম্পাদক সেলিম খান ও বিশেষ প্রতিনিধি (ক্রীড়া) মাসুদ আলম। এই কুইজের প্রথম পর্বে মোট ১০ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট তিন পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা
৪২ ইঞ্চি এলইডি টিভি (১ জন): সুমি আক্তার, মিরপুর, ঢাকা।
এক্সপেরিয়া হ্যান্ডসেট (২ জন): আইমান, ২৩/৩, তেজকুনী পাড়া, ঢাকা; জগন্নাথ, বাড্ডা, ঢাকা।
সনি সাইবারশট ক্যামেরা (১ জন): জাকির হোসেন, নবাবপুর, ঢাকা।
ইলেকট্রিক ওভেন (৩ জন): জনি বড়ুয়া, দেওয়ান বাজার, চট্টগ্রাম; সাধন বড়ুয়া, ষোলো শহর, চট্টগ্রাম; রুবায়েত হাছান, ১৪০৪, শহীদুল্লাহ হল, ঢাবি।
রাইস কুকার (৩ জন): মরিয়ম বেগম, পশ্চিম তেজতুরী বাজার, ঢাকা; অভিজিত চক্রবর্তী, ২৪৫, ঘাটফরহাদবেগ, চট্টগ্রাম; কামরুল ইসলাম, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।