
নর্দান বিশ্ববিদ্যালয়-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। প্রথম আলো র কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক কোচ সৈয়দ নইমুদ্দিন ও সাবেক ফুটবলার আমের খান। এ সময় উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, সহকারী পরিচালক (জনসংযোগ) ড. তাহের মান্জুর, সহকারী পরিচালক মো. মোবারক হোসেন এবং প্রথম আলো র সহযোগী সম্পাদক আনিসুল হক। এই কুইজের প্রথম পর্বে ৫ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট তিন পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে।
আর বিশ্বকাপ শেষে তিন পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। এতে মোটরসাইকেল, সঙ্গীসহ ভুটান ভ্রমণ, বিমানের টিকিট, আইপ্যাডসহ আছে আকর্ষণীয় সব পুরস্কার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা
ল্যাপটপ কম্পিউটার (১ জন): কাকন মিত্র, বড়িবাড়ি, পলাশ, নরসিংদী।
মোবাইল ফোনসেট (২ জন): মোশারফ হোসেন, টিবি গেট, মহাখালী ও দেবাশীষ মন্ডল,
৯১/২, শরৎগুপ্ত রোড,
নারিন্দা, ঢাকা।
ডিজিটাল ক্যামেরা (১ জন): মো. ফয়সাল মাহমুদ, ৫০১, ৫/৩ শান্তিবাগ, মালিবাগ।
পাঁচ তারকা হোটেলে দুজনের রাতের খাবার (১ জন): নাসরীন, ২৭৫, পূর্ব নাখালপাড়া, ঢাকা।