প্রথম পর্বে পুরস্কার পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলে প্রথম আলোর কার্যালয়ে।
প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৬টি কুইজের জমজমাট আয়োজন। ক্যামব্রিয়ান-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের ফলাফল ছাপা হলো আজ।
ক্যামব্রিয়ান-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার।প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের অধ্যক্ষ ড. করুণাময় গোস্বামী, ক্যামব্রিয়ানের মিডিয়া সমন্বয়ক নজরুল ইসলাম, প্রথম আলোর উপক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু, চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ, মহাব্যবস্থাপক (সাকুর্লেশন) এ বি এম জাকারিয়া ও বিজ্ঞাপন ব্যবস্থাপক মুহাম্মদ হুমায়ুন কবীর। এই কুইজের প্রথম পর্বে পাঁচজন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট দুই পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপ শেষে দুই পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। মেগা পুরস্কারে বিজয়ীদের জন্য থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি, আইপড, স্মার্টফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা:
৩২ ইঞ্চি এলইডি টিভি:
কাজী আরিফুল, সাতবাড়ীয়া, নাঙ্গলকোট, কুমিল্লা।
ঢাকা-কক্স-ঢাকা বিমান টিকিট: বিরঞ্জন হাওলাদার, মতিঝিল, ঢাকা।
গ্যালাক্সি গিয়ার: রওশন আরা বেগম, ফুলতলা, খুলনা।
ডিজিটাল ফটোফ্রেম: আবুল কালাম, ফার্মগেট, ঢাকা।
মোবাইল ফোনসেট: ফারুক হোসেন, শার্শা, যশোর।

ঘোষণা
কুইজ বিজয়ীদের সঙ্গে ফলাফল ও পুরস্কারের বিষয়ে প্রথম আলোর এই নম্বর থেকে
যোগাযোগ করা হবে: ০১৭৭১৪৩৪৯৩২