ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। প্রথম আলো র কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন ফুটবল দলের কোচ মারুফুল হক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (জনসংযোগ) মো. হুমায়ুন কবির, প্রথম আলো র মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, বিশেষ প্রতিনিধি (ক্রীড়া) মাসুদ আলম ও উপ-বিজ্ঞাপন ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল হক। এই কুইজের প্রথম পর্বে ১৪ জন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। মোট তিন পর্বে এই কুইজ অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপ শেষে তিন পর্বের সব সঠিক উত্তরদাতাকে নিয়ে হবে মেগা ড্র। এতে মোটরসাইকেল, এলইডি টিভিসহ আছে আকর্ষণীয় সব পুরস্কার। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।
বিজয়ী যাঁরা
৩২ ইঞ্চি এলইডি টিভি (১ জন): মো. রাসেল শেখ, দৈনিক করতোয়া অফিস, সিরাজগঞ্জ।
ফ্রিজ (১ জন): তানভীর, রূপসা, খুলনা।
মাইক্রোওয়েভ ওভেন (১ জন): মো. সাইফুল ইসলাম খান, রুম নম্বর-৩১১, দক্ষিণ ছাত্রাবাস, ঢাকা কলেজ, ঢাকা।
ওয়ালপ্যাড (১ জন): হানিফ, রামপুরা, ঢাকা।
স্মার্টফোন (৫ জন): গিয়াসউদ্দিন, ৪/১, কাদিরগঞ্জ, রাজশাহী; জাহিদ, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়; অভিজিত চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; আজিজুল, তেজকুনী পাড়া, ঢাকা এবং মো. নাজমুল, ৪০১, স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রাইস কুকার (৫ জন): মো. খুশিউর রহমান, রাজারহাতা, বোয়ালিয়া, রাজশাহী; সোহাগ মিয়া, সায়েদাবাদ, ঢাকা; মোশারফ হোসেন, টিবি গেট, মহাখালী, ঢাকা; মো. ইব্রাহীম, ৪৫/১, হাজারীবাগ, ঢাকা এবং আসমা, ১১-ই, মিরপুর, ঢাকা।