প্রথম পর্বের সেরা খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সেঞ্চুরি করেছেন নাফিস ইকবাল। কাল বগুড়ায় তাঁর ১০৩ রানও অবশ্য চট্টগ্রামকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। আগেই বাদ পড়ে যাওয়া রংপুরের কাছে তারা হেরেছে ২৪১ রানে। এবারের জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে সিলেটের বিপক্ষে বিকেএসপিতে ১০৪ করেছিলেন নাফিস। সেঞ্চুরিসংখ্যা বাড়ানোর সুযোগ অবশ্য পাচ্ছেন না তামিম ইকবালের সহোদর। চট্টগ্রাম যে যেতে পারল না দ্বিতীয় পর্বে। নাফিস ছাড়া দুটি সেঞ্চুরি করেছেন শুধু খুলনার আনামুল হক।আনামুলের খুলনা দ্বিতীয় পর্বে গেছে প্রথম পর্বে সবার ওপরে থেকেই। রাজশাহীতে ঢাকা মহানগরকে ১৭৫ রানে হারিয়েছে খুলনা। শেষ দিনে মাত্র ১১.২ ওভার খেলেই অলআউট হওয়ার আগে মাত্র ২৪ রান যোগ করেছিল মহানগর। এই হারে খুলনার ০.৪৬ পয়েন্ট পেছনে থেকেই প্রথম পর্ব শেষ করল মহানগর। অন্য ম্যাচে ফতুল্লায় ঢাকা বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট। লক্ষ্য ছিল মাত্র ১২২ রান। সিলেট করে ১২৫, যার ৮৮-ই ওপেনার ইমতিয়াজ হোসেনের।খুলনা, ঢাকা মহানগর, সিলেট ও রাজশাহীকে নিয়ে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১১ ডিসেম্বর থেকে।