প্রথম পানিবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগাল-যুক্তরাষ্ট্র ম্যাচ তখন এগিয়ে চলেছে পূর্ণগতিতে। হঠাৎ রেফারির বাঁশি, দুদলের ফুটবলাররা হাঁটা দিলেন সাইড লাইনের দিকে। গ্যালারি আর টিভির পর্দার সামনে দর্শকেরা অবাক৷ মাঝবিরতির তখনো বাকি মিনিট সাতেক। তাহলে? বোঝা গেল খানিক পরই—পানিপানের বিরতি! বিশ্বকাপ ইতিহাসের প্রথম। কেতাবি নাম ‘কুলিং ব্রেক’। ব্রাজিলের তীব্র গরমকে বিবেচনায় নিয়েই এবার বিশ্বকাপে পানিবিরতির নিয়ম রেখেছে ফিফা। তবে পরশুর আগে সেটা ছিল কেবল কাগজে-কলমেই। আগের বেশ কয়েকটি ম্যাচে কুলিং ব্রেক না দেওয়ায় সমালোচনা হয়েছে অনেক। আদালতকে হস্তক্ষেপও করতে হয়েছে। অবশেষে পরশু প্রথম পানিবিরতি দিয়ে ইতিহাসে ঢুকে গেলেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। দুই অর্ধে ৩০ ও ৭৫ মিনিটে ৩ মিনিট করে পানিবিরতির নিয়ম থাকলেও পিতানা বিরতি দিয়েছেন ৩৯ মিনিটে। তা হোক, পানিবিরতির দেখা তো মিলল! গোলডটকম।