প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার
বোলাররা শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সফরের শুরুটা একদমই বাজে হলো বাংলাদেশের। হোভে কাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সাসেক্সের কাছে হারল ১৪৯ রানে। প্রথমে ব্যাট করে থর্নলি (৫৬) ও ব্রাউনের (৫৮) হাফ সেঞ্চুরিতে ৪৭.৫ ওভারে সাসেক্স তোলে ২৫৩ রান। ৩২ রানে ওপেনার ম্যাট মাচানকে (১০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন মাশরাফি বিন মুর্তজা। ৪২ রানে আবদুর রাজ্জাক জো গ্যাটিংকে (৮) বোল্ড আউট করলে মনে হচ্ছিল দিনটি বাংলাদেশেরই হবে। কিন্তু তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন থর্নলি ও ব্রাউন। তাঁদের দুজনের এই জুটিতে ভর করেই আড়াইশর ওপর রান করে সাসেক্স। মাশরাফি, শফিউল, রাজ্জাক ও রুবেল নিয়েছেন ২টি করে উইকেট। জবাবে জেমস এনিয়ন ও মন্টে পানেসারের বোলিং তোপে মাত্র ১০৪ রানেই অলআউট বাংলাদেশ। ইংল্যান্ড সফর দিয়ে আবারও অবসর ভেঙে দলে ফেরা রকিবুল করেছেন সর্বোচ্চ ২৩ রান। সফরের পরের প্রস্তুতি ম্যাচটি লর্ডসে, আগামীকাল। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরসাসেক্স: ৪৭.৫ ওভারে ২৫৩ (থর্নলি ৫৬, মাচান ১০, গ্যাটিং ৮, ব্রাউন ৫৮, আগা ২২, ওয়েলস ৯, রেনার ২২, অ্যাডকিন ৩০, এনিয়ন ১২, থর্প ৩*, পানেসার ৯, অতিরিক্ত ১৬; মাশরাফি ৯-১-৩২-২, শফিউল ৮.৫-০-৬০-২, রাজ্জাক ৯-০-৫৩-২, রুবেল ৮-০-৪৬-২, ফয়সাল ৫-০-২০-১, মাহমুদউল্লাহ ৮-১-৩৯-১)।বাংলাদেশ: ২৮.৪ ওভারে ১০৪ (তামিম ১৭, জহুরুল ১৯, জুনায়েদ ৪, মুশফিকুর ৬, ফয়সাল ২, মাহমুদউল্লাহ ১৫, রকিবুল ২৩, মাশরাফি ০, রাজ্জাক ১৪, শফিউল ০, রুবেল ০; অতিরিক্ত ৩; এনিয়ন ৩/২৯, থর্প ১/২৬, অ্যাডকিন ১/১৬, পানেসার ৩/২১, রেনার ১/১১)।ফল: সাসেক্স ১৪৯ রানে জয়ী