প্রথম বাঁশিতে ফুঁ এশিয়ারই রেফারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মেলোকে লাল কার্ড দেখাচ্ছেন নিশিমোরা। ছবি: এএফপি।
২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মেলোকে লাল কার্ড দেখাচ্ছেন নিশিমোরা। ছবি: এএফপি।

আগামীকাল সাও পাওলোতে বিশ্বকাপ-বোধনের লড়াইয়ে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এ ম্যাচে থাকছে এশিয়ারও অংশগ্রহণ। উদ্বোধনী ম্যাচের রেফারি যে জাপানের! এদিক দিয়ে এশিয়াবাসী গর্ব করতেই পারে। জাপানি রেফারির নামটি অবশ্য ব্রাজিল সমর্থকদের চেনা। কারণ, ইউয়ুচি নিশিমোরা ২০১০ বিশ্বকাপে ব্রাজিল-হল্যান্ড কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখিয়েছিলেন ফিলিপ মেলোকে।

ম্যাচটিতে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের গ্যালারির রং সেদিন হয়ে গিয়েছিল কমলা। ৭৩ মিনিটে লাল কার্ড দেখে দুঃস্বপ্নের এক ম্যাচ সঙ্গী করে  ফিরতে হয়েছিল মেলোকে। আরিয়েন রোবেনকে দুবার লাথি মেরে তারপর পা মাড়িয়েছিলেন। নিশিমোরার চোখে কিছুই এড়ায়নি। নগদেই শাস্তি দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। রয়টার্স।