প্রথম বিভাগ কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মে পল্টন কাবাডি স্টেডিয়ামে শুরু হবে প্রথম বিভাগ কাবাডি লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে ১২টি দল। লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটি খেলবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে। আর পয়েন্ট তালিকার তলানির দলটি নেমে যাবে দ্বিতীয় বিভাগে। লিগ শেষ হবে ২৪ মে। কাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজেকরা।