প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল জিতেছে বাংলাদেশ বয়েজ, শেখ জামাল ধানমন্ডি, আজাদ স্পোর্টিং, উত্তরা স্পোর্টিং ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ধানমন্ডিতে অগ্রণী ব্যাংকের (৯৯) বিপক্ষে ১২৩ রানে জিতেছে বাংলাদেশ বয়েজ (২২২/৮)। ঢাবির মাঠে ইয়ং পেগাসাসের ১৭৩ রানের জবাবে ৫ উইকেটে জিতেছে শেখ জামাল। সিটি ক্লাব মাঠে আজাদ স্পোর্টিংয়ের (১৮৪/৩) বিপক্ষে ৭ উইকেটে হেরেছে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি (১৮৩/৯)। বিকেএসপিতে উত্তরা স্পোর্টিং (১২১/১) ৯ উইকেটে জিতেছে গোপীবাগ ফ্রেন্ডসের (১২০) বিপক্ষে। জাবির মাঠে ওয়ান্ডারার্সের (২২৪) কাছে ৮৭ রানে হেরেছে খেলাঘর (১৩৭)।