প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের রেলিগেশন লিগে কাল জয় পেয়েছে সিটি ক্লাব ও অগ্রণী ব্যাংক। বিকেএসপিতে সিটি ক্লাব (১২৬/৫) মেরিনার ইয়াংস ক্লাবকে (১২৪/১০) ৫ উইকেটে এবং ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক (১৯০/২) ৮ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংককে (১৮৭/১০)। ২৫ রানে ৬ উইকেট নিয়েছেন সিটি ক্লাবের ফয়সাল। —ক্রীড়া প্রতিবেদক