প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোসাদ্দেকের সেঞ্চুরিতে (১০০*) প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগের খেলায় কাল কলাবাগান (২৪১/৬) ১৭৩ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে (৬৮)। জয়ী দলের শহীদ ৪টি ও জিয়াউর ৩টি করে উইকেট নিয়েছেন। অন্য ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাব (১১৫/৪) ৬ উইকেটে বাংলাদেশ বয়েজকে (১১২/৯) হারিয়েছে। উত্তরার মনিরুজ্জামান করেন সর্বোচ্চ অপরাজিত ৫৯। রেলিগেশন লিগে রূপালী ব্যাংক (১২০/৪) ৬ উইকেটে সিটি ক্লাবকে (১১৫/৮) হারিয়েছে। সর্বোচ্চ ৬৩ করে অপরাজিত থাকেন রূপালী ব্যাংকের বাসু রায়।