প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ক্লাব মাঠে সাদমানের সেঞ্চুরিতে (১০৭) ইন্দিরা রোড ক্রীড়াচক্র (২২৪/৭) ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ বয়েজকে (২১১)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাসিন হাসিন ক্রিকেট একাডেমি (১২৯/৯) ১ উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে (১২৮)। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাগনাম ক্রিকেটার্স (১৫২/৩) ৭ উইকেটে জিতেছে ইস্কাটন সবুজ সংঘের (১৫১) বিপক্ষে। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাব (২০১/২) ৮ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে (১৯৭/৪)। এই জয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে পারটেক্স। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে তাসিন হাসিন ও ইস্কাটন। আজ সূর্যতরুণ-বিমান ম্যাচের পরাজিত দলটি নেমে যাবে দ্বিতীয় বিভাগে।