প্রথম বিভাগ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগে গিয়েও রেলিগেশন লিগ খেলার হুমকির মধ্যে এখন সূর্যতরুণ ক্লাব। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেয়েছে সূর্যতরুণ (১৫২) ম্যাগনাম ক্রিকেটার্সের (২১২) কাছে। বিকেএসপিতে তাসিন হাসিন ক্রিকেট একাডেমির (২৫৪/৯) কাছে ৩২ রানে হেরেছে বারিধারা ড্যাজলার্স (২২২/৯)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ওরিয়েন্ট (১৪৩/৭) ৩ উইকেটে জিতেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে হাসানুজ্জামানের (১০৮) সেঞ্চুরির সৌজন্যে ইস্কাটন সবুজ সংঘ (২৭৪) ৭২ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে (২০২)।