প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ১ম বিভাগ ক্রিকেট লিগে কাল জয় পেয়েছে ম্যাগনাম ক্রিকেটার্স, তাসিন-হাসিন ক্রিকেট একাডেমি, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও সূর্যতরুণ ক্লাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাগনাম ক্রিকেটার্স (১০৪/৪) ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে (১০১/৯)। বিকেএসপিতে ইস্কাটন সবুজ সংঘের (১৪৪/৮) বিপক্ষে তাসিন-হাসিন (১৪৫/১০) জিতেছে ১ রানে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক (২৭৩/৭) ২৫ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে (২৪৮/১০)। সিটি ক্লাব মাঠে বারিধারা ড্যাজলার্সের (১৪৭/১০) বিপক্ষে সূর্যতরুণের (২২৬/৯) জয় ৭৯ রানে।