প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ ক্রিকেটে কাল জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা ৭ উইকেটে হারিয়েছে সূর্যতরুণকে। প্রথমে ব্যাট করে সূর্যতরুণ ৩৬ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৮ রান। আরাফাত করেন সর্বোচ্চ ৮৬। ওয়ান্ডারার্সের বনি ইয়ামিন তিনটি, সাদ্দাম ও জাহান দুটি করে উইকেট নেন। জবাবে ৩২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়ান্ডারার্স। সর্বোচ্চ অপরাজিত ৭১ রান করেন ফারুক।