প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল জিতেছে বিকেএসপি, উত্তরা স্পোর্টিং, ইস্কাটন সবুজ সংঘ ও সিটি ক্লাব। মিরপুরে ৩৬ ওভারের ম্যাচে পারটেক্স স্পোর্টিংকে (১২১/৮) চার উইকেটে হারিয়েছে বিকেএসপি (১২৪/৬)। সিটি ক্লাব গ্রাউন্ডে উত্তরা স্পোর্টিং (১৭৫/৯) ১০ রানে হারিয়েছে ইয়াং পেগাসাসকে (১৬৫)। উত্তরার মানিক কুমার ৩৫ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ধানমন্ডিতে ইস্কাটন (৮৪/৩) সাত উইকেটে জিতেছে কাঁঠালবাগান গ্রিনের (৮৩) বিপক্ষে। বিকেএসপিতে ২৫ ওভারের ম্যাচে সিটি ক্লাব (১২৪/৪) ছয় উইকেটে হারিয়েছে ধানমন্ডি প্রগতি সংঘকে (১২২/৭)। সিটির আরাফাত সানি করেছেন ৫৩ রান।