প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ক্লাব মাঠে কাল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব (১৪৭/৬) ৪ উইকেটে হারিয়েছে তাসিন হাসিন ক্রিকেট একাডেমিকে (১৪৪)। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং পেগাসাস ক্লাব (২০০/৬) ৪ উইকেটে জিতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (১৯৭/৭) বিপক্ষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে বারিধারা ড্যাজলার্স (১৮৪) ৩৪ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে (১৫০)। বিকেএসপিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (১৯৫/৮) ২ উইকেটে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবকে (১৯৩) হারিয়েছে।