প্রথম বিভাগ ক্রিকেট শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০টি দলের অংশগ্রহণে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের মোট ৫টি ম্যাচ হবে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় লিগের উদ্বোধন করবেন বিসিবি সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম। এ মাঠে খেলাঘর মুখোমুখি হবে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমির।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে উত্তরা স্পোর্টিং-ঢাকা ওয়ান্ডারার্স, সিটি ক্লাব মাঠে অগ্রণী ব্যাংক-গোপীবাগ ফ্রেন্ডস, বিকেএসপিতে শেখ জামাল-বাংলাদেশ বয়েজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে আজাদ স্পোর্টিং-ইয়ং পেগাসাসের মুখোমুখি হবে। দুই গ্রুপে ভাগ হয়ে লিগে মোট ২০টি দল অংশ নিচ্ছে।