প্রথম বিভাগ ক্রিকেটে রাইসুলের সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইসুল ইসলামের সেঞ্চুরির (১০৪) সুবাদে কাল ইয়াং পেগাসাসকে ৬৮ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের ২৩৬ রানের জবাবে ১৬৮ রানে অলআউট হয়েছে পেগাসাস। ব্যাংক দলের মোজাম্মেল হোসেন ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট।দিনের অন্য দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ বয়েজ ও খেলাঘর। বিকেএসপিতে বাংলাদেশ বয়েজ (২০৫/৬) ৪৪ রানে জিতেছে উত্তরা স্পোর্টিংয়ের (১৬১) বিপক্ষে। সিটি ক্লাব মাঠে গোপীবাগ ফ্রেন্ডসের (১৪৫) বিপক্ষে ৬ উইকেটে জিতেছে খেলাঘর (১৪৭/৪)। খেলাঘরের সুমন ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন।