প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির অনুদান হিসেবে প্রথম বিভাগ ক্রিকেটের দলগুলো আগে পেয়েছে আড়াই লাখ টাকা, এবার পাবে সোয়া তিন লাখ টাকা করে। সিসিডিএমের এক সভায় কাল এ সিদ্ধান্ত হয়েছে।চলতি মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট শুরুর সম্ভাব্য তারিখও ঠিক হয়েছে সভায়। সব ঠিকঠাক থাকলে ২৫ নভেম্বর থেকে শুরু হবে লিগ। তার আগে দলবদল হবে ১৪ ও ১৫ নভেম্বর। প্রথম বিভাগ ক্রিকেটের খেলা হবে সিটি ক্লাব মাঠ, আবাহনী মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে।