প্রথম বিভাগ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দলই পাচ্ছে শিরোপার সুবাস। অষ্টম রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে ফায়ার সার্ভিস ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগার। আজ এই দুই ক্লাবের মধ্যকার জয়ী দলই জিতবে প্রথম বিভাগের শিরোপা। কাল অষ্টম রাউন্ডে ফায়ার সার্ভিস ৩.৫-০.৫ পয়েন্টে ডেসটিনি ২০০০-কে, সুলতানা কামাল ৪-০ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘকে হারিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সোনালী ব্যাংকের পয়েন্ট ১৩। কাল তারা ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে অগ্রণী ব্যাংককে।