প্রথম বিভাগ দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বিমান। দ্বিতীয় স্থানে থাকা ডেসটিনির পয়েন্ট ১২, আর তৃতীয় তিতাস ক্লাবের পয়েন্ট ১০। দাবা ফেডারেশন কার্যালয়ে কাল সপ্তম রাউন্ডে বিমান ৪-০ পয়েন্টে হারিয়েছে লিওনাইন চেস ক্লাবকে। চার বোর্ডেই জিতেছেন বিমানের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল ও খোন্দকার আমিনুল ইসলাম। ডেসটিনি ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে ইগনেশন পি আর চেস ক্লাবকে। ডেসটিনির মিনহাজউদ্দিন আহমেদ, সৈয়দ মাহফুজুর রহমান ও দেবরাজ চ্যাটার্জি জিতলেও ড্র করেছেন মেহেদী হাসান পরাগ। তিতাস ক্লাব ৩-১ পয়েন্টে জিতেছে মহাখালী প্রদীপ সংঘের বিপক্ষে। জয় পেয়েছেন তিতাসের অর্ঘ্যদীপ দাস, শফিক আহমেদ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।