প্রথম বিভাগ দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ দাবায় চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নয় রাউন্ড শেষে ১৫ পয়েন্ট ফরাশগঞ্জের, সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ ফেইথ চেস ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার সুবাদে আগামী মৌসুমে প্রিমিয়ার ডিভিশনে খেলারও সুযোগ পেল এই দুই দল।