প্রথম বিভাগ দাবায় দুই বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা ফেডারেশন কার্যালয়ে আজ শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা লিগ। এবারের লিগে সোনালী ব্যাংকের হয়ে খেলবেন দুই ভারতীয় খেলোয়াড় এম কে চন্দ্রশেখর ও শঙ্কর মজুমদার।
সোনালী ব্যাংক ছাড়াও প্রথম বিভাগ দাবায় অংশ নিচ্ছে ফেইথ চেস ক্লাব, বাংলাদেশ বিমান, বশির মেমোরিয়াল, ফরাশগঞ্জ, প্রতিভা দাবা গোষ্ঠী, মহাখালী প্রদীপ সংঘ, ডেসটিনি ২০০০ লিমিটেড, গোল্ডেন চেস ক্লাব ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ। লিগের শীর্ষ দুই দল আগামী বছর খেলবে প্রিমিয়ার ডিভিশন দাবায়। শেষ দুই দল অবনমিত হবে দ্বিতীয় বিভাগে।