প্রথম বিভাগ বাস্কেটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক: প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবলে কাল জিতেছে দ্য গ্রেগস ও ঈগলেটস ক্লাব। ধানমন্ডি ইনডোরে কাল প্রথম ম্যাচে দ্য গ্রেগস ক্লাব ৫২-৪১ পয়েন্টে হারিয়েছে যোশেফাইটস ক্লাবকে। দিনের অন্য ম্যাচে ঈগলেটস ক্লাব ৫৯-৪৮ পয়েন্টে জিতেছে রেইথস ক্লাবের বিপক্ষে।বাগেরহাটে ফুটবল: আন্তজেলা ফুটবলের কোয়ার্টার ফাইনালে কাল রাজবাড়ী জেলা টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে খুলনা জেলাকে। —বাগেরহাট প্রতিনিধিচাঁদপুরে ক্রিকেট: চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ক্রিকেটে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর। কাল ফাইনালে তারা (১৬১/৪) ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে (১৫৯)। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের সাদ্দাম। —চাঁদপুর প্রতিনিধি