প্রথম বিভাগ ব্যাডমিন্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটো মিউজিয়াম প্রথম বিভাগ ব্যাডমিন্টনের পুরুষ দলগত বিভাগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪-১ সেটে হারিয়েছে প্যাসিফিক অ্যাসোসিয়েটসকে। পরশু পল্টন উডেনফ্লোরে অন্য ম্যাচে দেওয়ান টেক্সটাইল ৩-২ সেটে মাহা স্পোর্টিংকে, নিট কনসার্ন ৪-১ সেটে সূর্যতরুণকে, গুলশান স্পোর্টিং ৩-২ সেটে আহ্বান ক্লাবকে হারিয়েছে। প্রথম দিন গভীর রাতের খেলায় জিতেছে বিমান, গুলশান স্পোর্টিং, নিট কনসার্ন। বিমান ৫-০ সেটে সূর্যতরুণকে, গুলশান ৩-২ সেটে দেওয়ান টেক্সটাইলকে, নিট কনসার্ন ৫-০ সেটে প্যাসিফিক অ্যাসোসিয়েটসকে ও মাহা স্পোর্টিং ৪-১ সেটে আহ্বান ক্লাবকে হারিয়েছে।