প্রথম বিভাগ ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক পল্টন ভলিবল স্টেডিয়ামে প্রথম বিভাগ ভলিবলে কাল বাংলাদেশ জেল ৩-০ সেটে হারিয়েছে মাদারটেক মিতালী সংঘকে। দিনের অন্য ম্যাচে দ্বিতীয় বিভাগ ভলিবলে দিলকুশা স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ ব্যাংককে।ফরিদপুরে ফুটবল: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের আঞ্চলিক পর্বের উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ মহারাজপুর সরকারি স্কুল টাইব্রেকে ৪-৩ গোলে হারিয়েছে শরীয়তপুরের ইদিলপুর সরকারি প্রাইমারি স্কুলকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। অন্য ম্যাচে রাজবাড়ীর বাজার পাঠশালা ৪-১ গোলে হারিয়েছে মাদারীপুরের দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাইমারি স্কুলকে।—ফরিদপুর অফিস