প্রথম বিভাগ হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ হকিতে কাল জয় পেয়েছে পিডব্লুডি স্পোর্টিং ক্লাব ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম ম্যাচে পিডব্লুডি স্পোর্টিং ক্লাব ৮-০ গোলে হারিয়েছে শিশু-কিশোর একাডেমিকে। হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন মারজান। মানিক, আনাস ও ফরিদুল করেছেন ১টি করে গোল। অন্য ম্যাচে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ৬-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। মুক্ত বিহঙ্গের শিহাব ৩টি, বাচ্চু, মুস্তাফিজ ও কায়েস ১টি করে গোল করেছেন।